By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: অবশেষে সমাধান, বেনাপোলে ফের স্বাভাবিক দুই দেশের বাণিজ্য
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খুলনা বিভাগসারাদেশ

অবশেষে সমাধান, বেনাপোলে ফের স্বাভাবিক দুই দেশের বাণিজ্য

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 26, 2025 8:00 অপরাহ্ন
নিউজ ডেস্ক 6 মাস ago
Share
SHARE

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

অবশেষে বেনাপোল কাস্টমস ও সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর ফের স্বাভাবিক হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম।

এখন থেকে সকাল ৭টা থেকে রাত ১০টা (প্রয়োজনে ১১টা) পর্যন্ত কাঁচামাল ছাড়া অন্যান্য সব পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারবে। আর কাঁচামালবাহী ট্রাক প্রবেশ করবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রয়োজনে এ সময়সীমা কিছুটা বাড়ানো হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দিন শিমুল। তিনি জানান, রোববার সকালে বেনাপোল কাস্টমস কমিশনারের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার কাগজপত্রবিহীন ও চোরাই পণ্য ঠেকাতে হঠাৎ করেই সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় বেনাপোল কাস্টমস। এতে দুই দেশের বৃহত্তম স্থলবন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়, সীমান্তজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পড়ে এবং ব্যবসায়ীরা বিপাকে পড়েন।

এ ঘটনায় ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোববার সকালে এনবিআর চেয়ারম্যানকে ইমেইলে চিঠি পাঠিয়ে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায়। তারা জানায়, ২৪ ঘণ্টা খোলা থাকলেও বেনাপোলে ভারতীয় রপ্তানি ট্রাক গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে প্রতিদিনের গড় ৪০০ ট্রাক থেকে কমে দাঁড়িয়েছে ২৫০টিতে। ফলে প্রায় ১,৫০০ ট্রাক পেট্রাপোলে আটকে রয়েছে।

২০১৭ সালের ১ আগস্ট থেকে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট ২৪ ঘণ্টা চালুর ঘোষণা থাকলেও বাস্তবে তা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর ও কাস্টমসের সমন্বয়হীনতায় প্রায়ই প্রশাসনিক জটিলতা তৈরি হয়। সময়সীমা কমে যাওয়ায় প্রতিদিন শত কোটি টাকার পণ্য আটকে থেকে রাজস্ব ক্ষতি হয় সরকারেরও।

ভারতের ক্লিয়ারিং এজেন্ট নেতা কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের এই একতরফা সিদ্ধান্তে দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে। আমরা বন্দর থেকে সব ধরনের সহযোগিতা করছি।

কাস্টমসের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা হয়েছিল। কাঁচামালের ক্ষেত্রে সন্ধ্যা ৬টা পর্যন্ত সীমাবদ্ধতা থাকলেও সেটি সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বলে ভুলভাবে প্রচার হয়। এখন সব কিছু স্বাভাবিক। ফলে দুই দেশের ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

You Might Also Like

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন ও জনবল সংকটের প্রতিবাদে মানববন্ধন
Next Article বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্তের পথে: তারেক রহমানের ফোনেই ‘গ্রিন সিগন্যাল’
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?