চীনের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ চীনের একটি আবাসিক ভবনে আগুন লাগায় ১২ জন প্রাণ হারিয়েছে।
শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে গুয়াংডং প্রদেশের শান্টোতে চারতলা একটি ভবনে আগুন লাগে এবং রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গত মাসে হংকংয়ের পার্শ্ববর্তী গুয়াংডংয়ে বেশ কয়েকটি উচ্চমানের আবাসিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬০ জন নিহত হওয়ার পর আবারও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল।