আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):
পাবনা জেলার স্বনামধন্য সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা, ঈশ্বরদীর নোঙর এবং পাবনা জেলা ফকির সাধু বাউল শিল্পী সংস্থা—এই তিন সংগঠনের উদ্যোগে নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিন সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, সাধারণ সম্পাদক এটিএম ফজলুর করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি রাফিদ আহমেদ, সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন,সদস্য সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন নোঙর ঈশ্বরদীর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান হাসান, সদস্য কবি শাহনাজ পারভীন ও কবি নন্দিনী আরজু। অন্যদিকে পাবনা জেলা ফকির সাধু বাউল শিল্পী সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আবুল হাসান আল চিশতী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী দেলোয়ার হোসেন দিলু এবং বাউলশিল্পী মোজাম সাধু প্রমুখ।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, জেলার সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বিকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।