নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে এসব জরুরি সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মানবিক সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে প্রেরণ করা হবে।
সরকারের এই উদ্যোগকে মানবিক সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।