মানিকগঞ্জ সংবাদদাতা :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইছামতী নদীতে গোসল করতে নেমে অর্ক দাশ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার কুস্তা পুরান গরুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অর্ক দাশ উপজেলার গোলাপনগর (চরপাড়া) গ্রামের বাসিন্দা ও অটোবাইক চালক রুপু দাশের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অর্ক তার বোনের সঙ্গে ইছামতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর ভেসে উঠলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য লাভলু বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে