By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: পরিবারিক পুষ্টি বাগান হাসি ফুটিয়েছে ডুমুরিয়ার কৃষক পরিবারে
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খুলনা বিভাগসারাদেশ

পরিবারিক পুষ্টি বাগান হাসি ফুটিয়েছে ডুমুরিয়ার কৃষক পরিবারে

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 14, 2025 4:04 অপরাহ্ন
নিউজ ডেস্ক 5 মাস ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষক পরিবারগুলোর জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প। কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং পরিবারের নিরাপদ খাদ্যসংস্থান পূরণে এ বাগানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবারের দৈনিক সবজির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয় করতে পারছেন চাষিরা। এতে গ্রামীণ কৃষি অর্থনীতিতে নতুন গতি যুক্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় খুলনা জেলার নয়টি উপজেলায় দুই ধাপে পাঁচ শতাধিক বাগান স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কালিকাপুর মডেল অনুযায়ী নির্মিত এসব বাগান থেকে শাকসবজি আহরণ শুরু করেছেন সুবিধাভোগীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাছাইকৃত পরিবার থেকে স্বামী-স্ত্রী উভয়কে অথবা একজনকে দুই দিনের প্রশিক্ষণের মাধ্যমে বাগান ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা হয়। প্রশিক্ষণের পর বসতবাড়ির আঙিনায় দেড় শতক জমিতে ‘কালিকাপুর মডেল’ অনুযায়ী বাগান স্থাপন করা হয়। প্রতিটি বাগানে উত্তর-দক্ষিণমুখী পাঁচটি বেড ও দুই পাশে মাচা তৈরি করা হয়েছে। বেডে লালশাক, বীটকপি, গাজর, পালংশাক, গীমা কলমি, পুঁইশাক, ডাটাশাক, ধনিয়া, কাঁচামরিচ, মূলোসহ বিভিন্ন শাকসবজি এবং মাচায় লাউ, কুমড়া, সিম, বরবটি ও ঝিঙা আবাদ করা হয়েছে। বাগানের দুই প্রান্তে থাই পেয়ারা, কদবেল, কুল ও চুইঝালের চারা রোপণ করা হয়েছে। বাগানগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে সারা বছর শাকসবজি বা ফল পাওয়া সম্ভব হয়। প্রয়োজনীয় বীজ, সার, চারা ও অন্যান্য উপকরণ সরকার বিনামূল্যে সরবরাহ করছে; কৃষকেরা পরিচর্যার দায়িত্ব পালন করছেন।

সূত্র মতে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে ১০০টি পুষ্টিবাগান স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বরাতিয়া গ্রামের কৃষক নবদ্বীপ মণ্ডল জানান, বর্ষাকালীন ফসল তোলা হয়েছে এবং উৎপাদন সন্তোষজনক। তার পাঁচ সদস্যের পরিবারের ১৫–২০ দিনের সবজির চাহিদা তিনি এ বাগান থেকেই পূরণ করছেন। অতিরিক্ত সবজি বিক্রিও করতে পারছেন।

ফহরাদ হোসেন বলেন, কৃষি অফিসের নির্দেশনায় বাড়ির আঙিনায় বাগান করার পর থেকে তাকে বাজার থেকে শাকসবজি কিনতে হচ্ছে না।
খর্ণিয়ার কৃষক হানিফ মোল্লা বলেন, আগে সবজি লাগালেও এত পরিকল্পিতভাবে কখনো লাগানো হয়নি। এখন তিনি পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রির আশাও করছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা নূরুন নাহার জানান, পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে কৃষকেরা সারা বছরের সবজির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’—এ লক্ষ্য বাস্তবায়নে বসতবাড়ির আঙিনার পতিত জমিকে ব্যবহারের আওতায় আনা হচ্ছে। এ উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০০টি করে পুষ্টিবাগান স্থাপন করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, প্রকল্পটির মাধ্যমে পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং চার সদস্যের পরিবারের সবজির অর্ধেক চাহিদা পূরণ সম্ভব। নারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যাতে গৃহস্থালির কাজের পাশাপাশি তারা সহজেই বাগান পরিচর্যা করতে পারেন।

You Might Also Like

মাদক সেবনে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বাকে নির্মম নির্যাতন, গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগ

দেড় মাসের শিশুসন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী

রূপগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারীসহ আটক ২

খেয়াঘাট ইজারা সিডিউল জমা নিয়ে নারায়ণগঞ্জে বিএনপি–এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

হজে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু, সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ভোলা বোরহানউদ্দিনে জামায়াত কর্মী বিএনপিতে যোগদান: সাজানো নাটকের অভিযোগ, তীব্র প্রতিবাদ উপজেলা জামায়াতের
Next Article ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?