By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: মুভি দেখার সময় সবাই পপকর্ন কেন খায় ?
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
লাইফ স্টাইল

মুভি দেখার সময় সবাই পপকর্ন কেন খায় ?

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 18, 2025 9:01 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 4 মাস ago
Share
SHARE

সিনেমা হলে ঢুকলেই নাকে আসে গরম মাখন-মেশানো পপকর্নের গন্ধ। অন্ধকার হলঘরে বড় পর্দার সামনে বসে পপকর্ন চিবিয়ে সিনেমা দেখা—এ যেন সিনেমা সংস্কৃতির এক চিরচেনা দৃশ্য। কিন্তু কেন মুভির সঙ্গে পপকর্ন এমন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে?

এর শুরুটা প্রায় এক শতাব্দী আগের। ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রে চলছিল ভয়াবহ অর্থনৈতিক মন্দা—‘গ্রেট ডিপ্রেশন’। তখন মানুষ সস্তায় বিনোদনের খোঁজে ছিল, আর সিনেমা ছিল সবচেয়ে সহজ বিকল্প। অন্যদিকে পপকর্ন ছিল খুবই সস্তা ও সহজলভ্য। দর্শকেরা নিজে পপকর্ন বানিয়ে হলে নিয়ে যেতেন। কিছুদিন পর হলমালিকরা বুঝলেন, এটি বিক্রি করে বাড়তি আয় করা যায়। সেখান থেকেই সিনেমা হলে পপকর্ন বিক্রি শুরু এবং ধীরে ধীরে তা রীতিতে পরিণত হয়।

পপকর্নের গন্ধ ও স্বাদও এর জনপ্রিয়তার বড় কারণ। গরম পপকর্নের মাখনের ঘ্রাণ হলে ছড়িয়ে পড়লে আনন্দদায়ক এক পরিবেশ তৈরি হয়। এছাড়া এটি হালকা, হাতে খাওয়ার সহজ খাবার—সিনেমার সময় চোখ না সরিয়েও খাওয়া যায় সহজে। চিবোনোর শব্দ, লবণ-মাখনের স্বাদ আর সিনেমার উত্তেজনা মিলিয়ে এক অনন্য আনন্দ সৃষ্টি করে।

জানা যায়, ঊনবিংশ শতকের শুরুর দিকেই আমেরিকাজুড়ে পপকর্ন বেশ জনপ্রিয় হতে শুরু করে। তবে তখন কিন্তু সবাই একে আজকের নামে চিনত না। সেই সময় মজার এই খাবারটি পার্ল মানে ‘মুক্তা’ অথবা ‘ননপ্যারিল’ নামে বিক্রি হতো। অর্থাৎ পপকর্নের তখন দুটি সুন্দর নাম ছিল। কিন্তু ধীরে ধীরে মানুষের মুখে মুখে এর পপকর্ন শব্দটি ব্যবহার হতে থাকে। অবশেষে ১৮৪৮ সালের মধ্যে ‘পপকর্ন’ শব্দটি আনুষ্ঠানিকভাবে ডিকশনারি অব আমেরিকানিজমে জায়গা করে নেয়। সেই থেকেই এই মজার খাবারটি পপকর্ন নামটি পেয়ে যায়।

আর পপকর্নের জনপ্রিয়তার পেছনে একজন মানুষের হাত ছিল, যার নাম চার্লস ক্রিয়েটরস। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক মিষ্টির দোকানের মালিক। চার্লস ক্রিয়েটরস তাঁর দোকানে চিনাবাদাম ভাজার জন্য একটি বাষ্পচালিত মেশিন তৈরি করেছিলেন। পরে নিজের বুদ্ধি খাটিয়ে তিনি সেই মেশিনটিকে পাল্টে এমন এক মেশিন তৈরি করলেন, যা খুব দ্রুত দারুণ পপকর্ন তৈরি করতো ।তখন খেলাধুলার মাঠ কিংবা সিনেমা হলের মতো যেখানেই প্রচুর ভিড় জমত, সেখানেই চার্লস ক্রিয়েটরসের পপকর্ন মেশিন দেখা যেতে শুরু করল। পপকর্নের জনপ্রিয়তার পেছনে শুধু সুস্বাদু স্বাদই ছিল, এমনটা নয় বরং তখন এটি তৈরি হতে দেখাটাও ছিল বেশ মজার ।

অর্থনৈতিক দিক থেকেও এটি অত্যন্ত লাভজনক। সিনেমা হলগুলোর বড় একটি আয়ের উৎস এখন পপকর্ন বিক্রি। এক ব্যাগ পপকর্ন তৈরিতে খরচ সামান্য হলেও বিক্রিমূল্য কয়েকগুণ বেশি—ফলে ব্যবসার জন্য এটি আদর্শ। হলমালিকেরা সিনেমার টিকিট বিক্রি করে যে লাভ হয়, তার চেয়েও বেশি মুনাফা আসছে পপকর্ন বিক্রি করে। বিষয়টি বুঝতে পেরে বিশ্বের সব সিনেমা হল ধীরে ধীরে এই পপকর্ন বিক্রি শুরু করে। তখন থেকে আজ পর্যন্ত জনপ্রিয়তা একটুও কমতে দেয়নি পপকর্ন।

আজ সিনেমা ও পপকর্ন একে অপরের পরিপূরক। সিনেমা হল হোক বা বাড়ির টেলিভিশন, হাতে এক বাটি পপকর্ন থাকলেই মনে হয় যেন বিনোদন পূর্ণতা পেল!

You Might Also Like

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৬ পরিবর্তন আসে

হাঁসের মাংসের যত উপকারিতা

ডিম কি হার্টের জন্য ক্ষতিকর? দিনে কয়টি ও কোন অংশ খাবেন

প্রতিদিন কাঠবাদাম খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা

সকালে খালি পেটে রসুন ও মধু একসঙ্গে খেলে যা হয়

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article শার্পের আয়োজনে কাজিপুরে উপজেলা অগ্রগতি শেয়ারিং মিটিং ও সেমিনার অনুষ্ঠিত
Next Article কুয়াকাটায় হোটেলে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?