• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল নারায়ণগঞ্জে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার কালিগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ আমতলীতে খাঁচায় আটক ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে ককটেল ও গান পাউডার উদ্ধার মদনে ২০ কেজি গাঁজাসহ দুই নারী ও একজন যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল হাসান গ্রেপ্তার নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল

এলেঙ্গাতে অসুস্থ গরু জবাইয়ের প্রাক্কালে মোবাইল কোর্টের অভিযান

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

আজ সোমবার(১৮ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারে অসুস্থ ষাড় গরু জবাই করা হবে এই মর্মে অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া যায়। এবং মোবাইল কোর্টের তফসিল ভুক্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১০০০০/-(দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও, এলেঙ্গা বাসস্ট্যান্ড কাচা বাজারে অপরিকল্পিতভাবে চামড়ার গোডাউন ও পোল্ট্রি মুরগী রাখায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পাওয়া যায়। পরে খবরের সত্যতা পাওয়ায় দুটি পৃথক মামলায় ২০০০০/-(বিশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্তদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এলেঙ্গা পৌর প্রশাসক সায়েদা খানম লিজা।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কালিহাতি; থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন,
“জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কঠোরভাবে বাজার মনিটর করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা