• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

ইসরায়েলে হামলা না করতে ইরানকে অনুরোধ ট্রাম্পের

প্রতিবেদক / ২১ বার
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি এখনও সঠিক পথেই রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হামলার জবাবে ইরানকে ইসরায়েলের ওপর পাল্টা আক্রমণ না করার অনুরোধ জানাবেন তিনি। একই সঙ্গে ট্রাম্প অভিযোগ করেছেন, ইসরায়েলের হামলার কারণেই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া কয়েক ঘণ্টা পিছিয়ে গেছে।

লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাবে ইসরায়েলের ওপর আক্রমণ না করার জন্য ইরানকে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবের হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরের পথেই রয়েছে।

ফোনালাপে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলি হামলাটি পুরো বিষয়টাকে নাড়িয়ে দিয়েছে। এর কারণে চুক্তি স্বাক্ষর কয়েক ঘণ্টা পিছিয়ে গেছে। এটি এখনই হওয়ার কথা ছিল। এখন কয়েক ঘণ্টা পর হওয়ার কথা রয়েছে।’

তিনি আরও বলেন, বৈরুতে ইসরায়েলের হামলার বিষয়ে উপদেষ্টারা তাকে অবহিত করলে তিনি বিস্মিত হন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হন।

অ্যাক্সিওসের প্রতিবেদনে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, ‘এটা খুবই খারাপ। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছিলাম, তার মাত্র এক ঘণ্টা আগে এই হামলা হলো।’

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এই চুক্তি ইসরায়েলের জন্যও ইতিবাচক হবে। তার মতে, এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে, দেশটিকে তার পারমাণবিক উপকরণ অপসারণ করতে বাধ্য করবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক পরিদর্শনের সুযোগ দেবে।

তিনি ইঙ্গিত দেন, এসব শর্ত কার্যকর হলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিরও উন্নতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা