• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ

প্রতিবেদক / ২৭ বার
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিকের সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। হরমুজ প্রণালি ঘিরে যখন তীব্র আন্তর্জাতিক উত্তেজনা বিরাজ করছে এবং মার্কিন হামলায় ভারতীয় নাবিক হতাহতের ঘটনায় দিল্লির সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটল।

ওমানের রাস আল হাদ্দ উপকূল থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে ভারতীয় পণ্যবাহী জাহাজটি ডুবে যায়। গতকাল রবিবার (১৪ জুন) সংশ্লিষ্ট কর্মকর্তারা ১৪ জন নাবিককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ভারতীয় পতাকাবাহী ‘এমএসভি বিরাট ১’ নামের জাহাজটির উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করার পর ‘জাবাল আলি ৯’ নামের আরেকটি জাহাজে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে ভারতের মুম্বাইয়ের পথে রয়েছেন।

দূতাবাস আরও জানায়, মাঝসমুদ্রে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর নাবিকরা লাইফ র‌্যাফটে (জরুরি উদ্ধারকারী নৌকা) আশ্রয় নিতে বাধ্য হন। পরে ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ওই এলাকায় অবস্থান করা অন্যান্য বাণিজ্যিক জাহাজের যৌথ সহযোগিতায় দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়। পরবর্তীতে ভারতের ‘ডিরেক্টরেট জেনারেল অব শিপিং’ জাহাজটি ডুবে যাওয়ার খবরটি নিশ্চিত করে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, কাঠের তৈরি এই কার্গো ভেসেলটি ভারতের অধীনে নিবন্ধিত ছিল।

ওমান উপকূলে এই দুর্ঘটনা এমন একসময়ে ঘটল, যার মাত্র কয়েক দিন আগেই ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ভারতীয় নাবিকদের হতাহত হওয়ার ঘটনা ঘটে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে গত শুক্রবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে তলব করে ভারত সরকার।

তার একদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওমান উপকূলে একটি জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল পরিবহনের চেষ্টা করার অভিযোগে তারা গত সপ্তাহে গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এম/টি জলভীর’ এবং পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার ‘এম/টি মারিভেক্স’ ও ‘এম/টি সেট্টেবেলো’ নামের তিনটি জাহাজকে সমুদ্রের মাঝেই অচল করে দিয়েছে। এই সামরিক অভিযানের পরপরই ওমান সাগরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা