সিহাব আলম সম্রাট, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০ টার সময় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড এর সহযোগিতায় এবং Extended community climate change project-Drought (ECCCP) Drought এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাস।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান তার বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের বিকল্প নাই। বৃক্ষরোপণ ও এর পরিচর্যা করা আমাদের সকলের জন্য জরুরী। পরিবেশের ভারসাম্য রক্ষা হলে শুধু আমরা নয় ভালো থাকবো পুরো পৃথিবীর সবাই”।
এ সময় আরো উপস্থিত ছিলেন একাডেমী সুপারভাইজার মোঃ আশরাফুল হক, সিনিয়র সহকারী পরিচালক উন্নয়ন (জেআরডিএম) এন. এম. ওয়ালিউজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক (জেআরডিএম) হারুনুর রশিদ, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম (মিন্টু) সহ শিক্ষক ও ছাত্রীরা।