ঈদের আগেই বোনাস শতভাগ দেওয়াসহ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ১৩ দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে দাবিগুলো তুলে ধরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় সেলিম ভূইয়া দাবি করেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেওয়া হয়। এছাড়াও শিক্ষকদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, যাতে তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন।