মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্র মোট পরীক্ষার্থী ১৬১৩ জন, তন্মধ্যে উপস্থিত ছিল ১৫৮৩ জন আর অনুপস্থিত ছিল ৩০ জন,দাখিল ২ টি কেন্দ্র পরীক্ষার্থী মোট ৬৩১ জন, উপস্থিত ছিল ৫৯৯ জন।অনুপস্থিত ছিল ৩২ জন,। ভোকেশনাল ১ টি মোট পরীক্ষার্থী ৫০ জন উপস্থিত ৪৭ জন,অনুপস্থিত ৩ জন।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্য কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি মোঃ আবুল কালাম উনার ফেইসবুক ভেরীফাইড পোস্টে লাকসাম- মনোহরগঞ্জ উপজেলা সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা করেছেন এবং সকল ছাএছাএীদের এসএসসি পাসের মধ্যে দিয়ে তাদের মনে আশা পূরন সেই দোয়াই চেয়েছেন মহান বিধাতার নিকট।
মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর নিকট সদ্য অনুষ্ঠিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে জানতে চাহিলে তিনি জানান- মনোহরগঞ্জ উপজেলায় ২০২৬ সালে এসএসসি পরীক্ষাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে আরম্ভ করতে পেরেছি। ইনশাল্লাহ পরীক্ষায় সংশ্লিষ্ট সকল কিছু ঠিকঠাক থাকলে ভালোভাবে শেষও করতে পারবো বলে আমি আশা প্রকাশ করছি।