• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে “তথ্য অধিকার আইন- ২০০৯” বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে নারী পোষাক শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য মতলবে মাদকবিরোধী অভিযানে পেশাদার ২ মাদক ব্যবসায়ী সহ আটক ৩ যুবদলের আইন সম্পাদক ও পিপি হয়ে আলোচনায় কটিয়াদীর মুস্তাক পত্নীতলায় ১৪ বিজিবির আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ সাতক্ষীরায় জেলহাজতে বাদীকে আটকে, খালাস পেলেন আসামিরা চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র: বল্লমের আঘাতে যুবক নিহত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে সংস্কৃতি মন্ত্রণালয়ের

প্রতিবেদক / ২ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

মোঃ আশিকুর রহমান বিপ্লব
ভ্রাম্যমাণ প্রতিনিধি

গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত বই জব্দ করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুর আড়াইটায় প্রায় তিনশ বই জব্দ করে।

এর আগে বেলা সাড়ে এগারটায় রাজশাহী কলেজ প্রাঙ্গনে ভ্রাম্যমাণ পাঠাগারে কার্য্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা ও সম্পর্কিত বই পাওয়ায় বাসটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে নিয়ে আসে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে দুজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঠাগারে তল্লাশী করে তিনশ বই জব্দ করে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে মুজিব ও স্বৈরাচারী হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোন গ্রন্থ, সাময়িকী ও প্রবন্ধ রাখবক না মর্মে মুচলেকা প্রদান করা হয়।

রাজশাহী মগনগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে যান। এসময় পাঠাগারের বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া যায়। পরে বাসটিকে জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়।

মগনগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন বলেন, স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সর্ষের মধ্যে ভুত রয়েছে৷ একটি গোষ্ঠী আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে। আমরা বই গুলো জব্ধ এবং দোষীদের শাস্তি চাই। ভ্রাম্যমান পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীতে বই রাখার জায়গা না থাকায় বইগুলো গাড়ির মধ্যেই ছিল। তবে এগুলো কাউকে পড়তে দেয়া হতো না।

বই জব্ধ নিয়ে কোন বক্তব্য দেয়নি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশব্যাপী ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রমটি প্রান্তিক পর্যায়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন।

মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন। মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আশিকুজ্জামান প্রীতম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা