• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এই বাজেট অধিক ঋণনির্ভর,উচ্চাভিলাষী অবাস্তবায়নযোগ্য এবং লুটপাটের : জামায়াত সালমান শাহ’র মাকে হুমকির অভিযোগ শিবা শানুর বিরুদ্ধে নিশোর ‘সুড়ঙ্গ ২’ আসছে বছরের শেষেই কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাতে প্রস্তুত নোরা ফাতেহি প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত কানাডার সঙ্গে রাত ১টায় লড়বে বসনিয়া ও হার্জেগোভিনা হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন চাঁদপুর জেলায় সার্বিক মূল্যায়নে কচুয়া থানা শ্রেষ্ঠ থানা হিসেবে বিবেচিত হয়েছে

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি সঞ্জয়

প্রতিবেদক / ৬ বার
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাতে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয় দেব। বৈশ্বিক এই ফুটবল মহোৎসবের অংশ হিসেবে কানাডার টরন্টোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ফিফা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।

কানাডার টরন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দিয়ে শুরু হচ্ছে এই অঞ্চলের ফুটবল যুদ্ধ। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১২ জুন) রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট আগে মাঠে গড়াবে ১৩ মিনিটের এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে পারফর্ম করবেন সঞ্জয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এ ছাড়া পারফর্ম করবেন অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স, ইলিয়েনা, নোরা ফাতেহি ও ভেজেড্রিম।

এমন ঐতিহাসিক মুহূর্ত নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় লিখেছেন,  ‘জীবন নিয়ে এমন স্বপ্ন দেখা থেকে আজ সরাসরি সেই মঞ্চের অংশ হওয়া। পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে। একজন অভিবাসীর সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যি অন্যরকম এক অনুভূতি।’

আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান সুদৃঢ় করা এই তরুণ আরও যোগ করেন, ‘এটি কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়। এটি সেই সব তরুণদের প্রতিনিধিত্ব করে যারা দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে বড় হয়েছে এবং বিশ্বাস রেখেছে যে তাদের কণ্ঠস্বরও একদিন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা