• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক / ১১ বার
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

‎‎কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।

‎পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি দল থানাধীন লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— মো:হারুন ঘরামী (৩০), পিতা মো:মফেজ ঘরামী; মোছা:হামিদা বেগম (৪০), স্বামী আলী হোসেন ঘরামী এবং মোছা: পারুল বেগম (৪০), স্বামী মো:মনির হাওলাদার। তারা সবাই মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

‎পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরও দুই মাদক ব্যবসায়ী— আলী হোসেন ঘরামী (৪৫), পিতা মৃত রফেজ ঘরামী এবং আমির হোসেন (৪০), পিতা মো: মফেজ ঘরামী অভিযানকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে যা হলো মহিপুর থানার মামলা নং ০৯, তারিখ ১২/০৬/২০২৬ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা