• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাবার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ স্বাস্থ্যঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল সরবরাহে কার্যকর উদ্যোগের আহ্বান মাগুরায় কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে নেসকোর গাফিলতি, ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ পীরগঞ্জে বিনামূল্যে ৩২ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

প্রতিবেদক / ১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

খুলনা প্রতিনিধি

ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে পরিবারের আপত্তি উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন এক প্রেমিক যুগল। কিন্তু সেই বিয়ের আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক ঘণ্টা। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা ও প্রিয়জনকে হারানোর ভয় তাদের ঠেলে দেয় চরম সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত একই বোতল থেকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নবদম্পতি। গুরুতর অসুস্থ অবস্থায় তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলার সিদ্ধান্ত ফৌজদারের কন্যা শ্রুতি ফৌজদার (১৫) এবং ডুমুরিয়া উপজেলার বয়ারসিং এলাকার দিলিপ মণ্ডলের পুত্র অভি মণ্ডল (২২)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়াসহ বিভিন্ন পারিবারিক কারণে তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না মেয়ের পরিবার।

পরিবারের আপত্তি উপেক্ষা করে বুধবার সকালে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। পরে পাইকগাছা উপজেলার গড়ুইখালী পাতড়াবুনিয়া গ্রামে অভির এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
অভির বোন আঁখি মণ্ডল জানান, বিয়ের খবর জানাজানি হওয়ার পর মেয়ের পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে নিতে সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। এ খবর পেয়ে নবদম্পতির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রিয়জনকে হারানোর ভয় ও পারিবারিক চাপ তাদের মানসিকভাবে ভেঙে দেয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন একসঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখলেও বাস্তবতার কঠিন চাপের মুখে তারা ঘরের দরজা বন্ধ করে একই বোতল থেকে বিষপান করেন। কিছু সময় পর বিষয়টি টের পেয়ে আত্মীয়-স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা