• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

হাইতির বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

প্রতিবেদক / ২০ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
DinajpurTV |

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশ করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের সমতাসূচক গোলে এক পয়েন্ট পেলেও পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কার্লো আনচেলত্তির দলকে।

সেই চাপ মাথায় নিয়েই আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। নকআউট পর্বের রেসে টিকে থাকার এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ আনচেলত্তি।

আক্রমণভাগে ইগর থিয়াগোর পরিবর্তে মূল স্ট্রাইকার হিসেবে আজ মাঠে নামছেন মাথেউস কুনিয়া। আর রক্ষণভাগে রজার ইবানিয়েজের জায়গায় অভিজ্ঞ ফুলব্যাক দানিলোকে ফিরিয়ে এনেছেন ব্রাজিল কোচ।

মরক্কো ম্যাচে প্রথমার্ধের ২৯ মিনিটে দারুণ এক গোল করা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনিয়াই আজ ব্রাজিলের আক্রমণভাগের মূল অস্ত্র।

চোটের কারণে এই ম্যাচেও মাঠের বাইরে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। কাফ মাসলের চোটের পুনর্বাসনে থাকা তারকা দলের সঙ্গে নিউ জার্সির ট্রেনিং ক্যাম্প থেকে ফিলাডেলফিয়া সফরে আসেননি।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে ১-০ গোলে হারলেও দুর্দান্ত লড়াই করেছিল হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলছে তারা।

হাইতির বিপক্ষে ব্রাজিলের চূড়ান্ত একাদশ:
আলিসন বেকার (গোলকিপার), ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনহোস, দানিলো, ক্যাসিমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও মাথেউস কুনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা