• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা, উত্তেজনা কুষ্টিয়ায়

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) কলেজ মাঠে আন্তঃবিভাগীয় মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে এমপি মাঠে প্রবেশ করলে তারা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ অধ্যক্ষ তাকে কার্যালয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ গিয়ে তাকে অধ্যক্ষের সঙ্গে আলোচনারত অবস্থায় দেখতে পান। তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
পরে পুলিশের উপস্থিতিতে সংসদ সদস্য ক্যাম্পাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা