• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে

প্রতিবেদক / ৫ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

দিল্লি সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা-কল্পনা, তখন সেই বিতর্কে একটিও শব্দ খরচ করলেন না অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব। বরং কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন নিজের নতুন সিনেমা ‘দেশু৭’-এর শুটিং সেটে। আর সেখান থেকেই দিলেন এমন এক বার্তা, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

গত কয়েক দিনে দেবকে ঘিরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কিছু বিদ্রোহী সাংসদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। দিল্লি সফর শেষে কলকাতায় ফিরলেও এ বিষয়ে সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। তবে নীরব থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থান যেন খানিকটা স্পষ্ট করেছেন অভিনেতা। সাদা-কালো সেই ছবিতে দেখা যায়, শুটিং সেটের মনিটরের সামনে পরিচালকের চেয়ারে বসে আছেন দেব। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্যাক টু হয়ার আই বিলং, দেশু৭ ডিরেক্ট্রস লাইফ’।

দেবের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, রাজনৈতিক বিতর্কের চেয়ে সিনেমার জগতকেই নিজের আসল ঠিকানা হিসেবে তুলে ধরতে চেয়েছেন তিনি। দীর্ঘদিন অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়েই বেশি মনোযোগী দেখা যাচ্ছে তাঁকে।

এদিকে দেশু৭ নিয়ে দর্শকের আগ্রহও কম নয়। সিনেমার পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন দেব। ফলে দিল্লি সফর শেষে সরাসরি সেটে ফিরে যাওয়াকে অনেকেই তার অগ্রাধিকারের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেব এখনও মুখ খোলেননি। ফলে জল্পনার অবসান হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা