• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক / ১১ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হুমকি ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক।

মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চৌকসের রাজশাহী ব্যুরো প্রধান রাজিব খান, এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার আড়ালে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যার সঙ্গে জড়িত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির অভিযোগের প্রসঙ্গ তুলে গোলাম মোস্তফা মামুন বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও নির্যাতনের ঘটনায় আমরা নিন্দা জানাই। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে রাজপথে নামতে বাধ্য হবো।

মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, মোহনপুর প্রেসক্লাব, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি রাজশাহী, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব, সাংবাদিক সমাজ এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা