• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

রাজিব সরকার কচুয়া পতিনিধি / ১১ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার দাসবাড়ী গণেশ ঐক্যপরিষদের আয়োজনে গণেশ পূজা উপলক্ষে আনন্দ র‍্যালিও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রেলিটি মঙ্গলবার সকাল দশ ঘটিকায় সাচার দাসপাড়া দুর্গা মন্দির হতে সাচার, জগন্নাথ মন্দিরসহ সাচারের বিশেষ বিশেষ সড়কগুলি প্রদক্ষিণ শেষে সাচার দাসপাড়া দুর্গা মন্দির এসে শেষ হয়।

পরবর্তীতে পুষ্পাঞ্জলি মধ্য দিয়ে গণেশ ঠাকুরের পূজা অর্চনা হয় এছাড়াও মহাপ্রসাদ বিতরণসহ দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

এছাড়াও ১৫ ই সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন থিম ইভেন্ট দেখানো হবে।

সাচার দাসপাড়া গণেশ ঐক্য পরিষদের কমিটি বৃন্দ জানায় আমাদের এই প্রথম এত সুন্দর আয়োজনে সাচারে হতে যাচ্ছে গণেশ ঐক্য পরিষদের উদ্যোগে গনেশ পূজা।
তাছাড়া আমাদের এই পাড়াতে দুর্গা মন্দির সামনে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হয়ে থাকে আপনারা সকলে অবশ্যই ১৫ ই সেপ্টেম্বর ও ১৬ই সেপ্টেম্বর আমাদের গনেশ পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আপনারা সকলে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন সাচার এলাকার হাজার হাজার সনাতনী লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা