• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

জামালপুরে চেক জালিয়াতি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১০ মে) দুপুরে পৌর শহরের সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন হারুনুর রশীদ, তিনি জামালপুর জেলা জামায়াতের সাবেক জেনারেল সেক্রেটারি।

পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছিলেন জামায়াত নেতা হারুনুর রশীদ। পরে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

মামলার রায়ে আদালত হারুনুর রশীদকে ৭৬ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেন।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জামায়াত নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা