• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে তুরাগে ৫২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: মাহ্দী আমিন উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা ফিঙ্গারপ্রিন্টে পাওয়া গেল পতেঙ্গার ঠিকানা, শামীম আরার স্বজনদের খোঁজ নেই শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২ আগেভাগেই শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, কড়া হেডকোচের খোঁজে বিসিবি সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বিএনপিতে ফিরছেন না—এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। বিএনপিতে তাঁর প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন, দলে ফেরার জন্য কোনো আবেদন করেননি।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি লেখেন, বিএনপিতে ফেরার বিষয়ে তিনি কখনোই আবেদন করেননি। তাঁর কোনো কথা বা আচরণ থেকেও দলে ফেরার ইঙ্গিত পাওয়ার কারণ নেই। বর্তমানে যে অবস্থানে রয়েছেন, সে জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সম্প্রতি বিএনপির বহিষ্কৃত নেতাদের দলে ফেরার আবেদন নিয়ে আলোচনা শুরু হয়। গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের কেউ কেউ ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার মধ্যে রুমিন ফারহানার নামও উঠে আসে। তবে নিজের বক্তব্যে সেই গুঞ্জন নাকচ করে দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা