• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে তুরাগে ৫২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: মাহ্দী আমিন উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা ফিঙ্গারপ্রিন্টে পাওয়া গেল পতেঙ্গার ঠিকানা, শামীম আরার স্বজনদের খোঁজ নেই শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২ আগেভাগেই শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, কড়া হেডকোচের খোঁজে বিসিবি সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব : বিএনপি

প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছে দলটি। এ বিষয়ে সবাইকে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার এক বার্তায় দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে দেশটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন শায়রুল কবির খান। তিনি জানান, ড. ওসমান ফারুক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতাজনিত কারণেই তিনি পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।

এ বিষয়ে ড. ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে বলেও জানান তিনি।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার পরিচালিত হচ্ছে। তাঁর ভাষ্য, তারেক রহমান বাংলাদেশি জাতীয়তাবাদে আস্থার প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা