• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে তুরাগে ৫২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: মাহ্দী আমিন উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা ফিঙ্গারপ্রিন্টে পাওয়া গেল পতেঙ্গার ঠিকানা, শামীম আরার স্বজনদের খোঁজ নেই শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২ আগেভাগেই শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, কড়া হেডকোচের খোঁজে বিসিবি সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

হজযাত্রীদের জন্য বিমানভাড়া কমানো হয়েছে, ভাতা পাবেন আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রী

প্রতিবেদক / ৯ বার
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। হজযাত্রীদের খরচ কমানোর পাশাপাশি মসজিদে দায়িত্ব পালন করা ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করতেই ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য আলেম-ওলামাদের দোয়া করার আহ্বানও জানান তিনি।

মধুপুর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেনসহ দেশের বিশিষ্ট আলেমরা বয়ান পেশ করেন।

দুই দিনব্যাপী এ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা