আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার (২৭ নভেম্বর) ঝিনাইদহে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না। পুলিশ ভাইদের বলছি, কেউ চাঁদাবাজি করলে চোখ-কান বুঝে তাদের গ্রেপ্তার করবেন।