• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরা ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার অল্প পুঁজিতে পেঁস্তা আলু চাষ, বড় আয়ের স্বপ্ন দেখছেন শাহিন মিয়া নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসা শিক্ষার্থী ও ইমাম-মুয়াজ্জিনদের পাশে বেলকুচি মডেল প্রেসক্লাব পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার তুষখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী তাওহীদ হাসান রুমি, নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান মঠবাড়িয়ায় পার্কিংয়ে রাখা বাসে আগুন, পুড়েছে কয়েকটি আসন

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: মাহ্দী আমিন

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সরকারি উদ্যোগে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে কর্মীদের প্রথম দল মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মাহ্দী আমিন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে একটি পরিবারের সচ্ছলতা ও ভবিষ্যৎ জড়িত বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রথম ফ্লাইটে যাওয়া ১১২ জন কর্মীকে বিদায় জানান তিনি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা