• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরা ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার অল্প পুঁজিতে পেঁস্তা আলু চাষ, বড় আয়ের স্বপ্ন দেখছেন শাহিন মিয়া নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসা শিক্ষার্থী ও ইমাম-মুয়াজ্জিনদের পাশে বেলকুচি মডেল প্রেসক্লাব পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার তুষখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী তাওহীদ হাসান রুমি, নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান মঠবাড়িয়ায় পার্কিংয়ে রাখা বাসে আগুন, পুড়েছে কয়েকটি আসন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে অভিবাদন জানানো হয়।

এ সম্মিলনে দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতেই এ সম্মিলনের আয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়েও সম্মিলনে গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা