• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নিলেন জামায়াত প্রতিনিধি দল

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়েছে।

সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও আঞ্চলিক ঐক্য জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

১৬ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস)। “এশিয়া-প্যাসিফিকে ইসলামী কৌশলগত সহযোগিতা: প্রাতিষ্ঠানিকীকরণে অগ্রগতির পথ” শীর্ষক এই আয়োজনে ১৫ থেকে ১৭ মে বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও উপস্থিত ছিলেন।

অধিবেশনে মিয়া গোলাম পারওয়ার বলেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন সময়ের দাবি।

সম্মেলনের উদ্বোধন করেন আইএআইএস চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মাজলি মালিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমদ।

এছাড়া বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদ, নীতিনির্ধারক ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ভিত্তিতে একটি কার্যকর আঞ্চলিক কাঠামো গড়ে তোলার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা