• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিএনপি এখন চাঁদাবাজ-টেন্ডারবাজদের দলে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি বর্তমানে দখল হয়ে গেছে এবং চাঁদাবাজ ও টেন্ডারবাজদের দলে পরিণত হয়েছে।

রবিবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, একসময় বিএনপি যে আদর্শিক ও আন্দোলন-সংগ্রামের রাজনীতি করত, সেই ধারা এখন আর নেই। দলের ভেতরেই অনেকে বলছেন—বর্তমান বিএনপিকে তারা চিনতে পারছেন না।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা অতীতে রাজপথে আন্দোলন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আজকের বিএনপির চিত্র ভিন্ন।

তিনি অভিযোগ করে বলেন, দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংক খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, বিসিবি ও বিশ্ববিদ্যালয়গুলো দখলের অভিযোগও তিনি তোলেন। তার ভাষায়, “মানুষের লজ্জাবোধ থাকে, কিন্তু তাদের নেই। এই কারণে বলছি, বিএনপি ইজ রিজেক্ট।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা পরিবর্তনের আশা করেছিল, কিন্তু বাস্তবে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সেবা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং সরকারি সুবিধা সবার জন্য সমান করার আহ্বান জানান।

এনসিপির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিনে তিনি মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজীসহ স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা