• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র টিকবে না: এনসিপি

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও সেখানে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এ ধরনের পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক ক্ষমতার পৃথকীকরণ নীতির পরিপন্থি।

বুধবার (২০ মে) এক বিবৃতিতে এনসিপি জানায়, দীর্ঘদিন ধরে জনগণের দাবি ছিল একটি স্বাধীন ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল অধস্তন আদালতের প্রশাসনিক কার্যক্রম নির্বাহী প্রভাব থেকে মুক্ত রাখা।

দলটি আরও বলে, বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক কাঠামো দুর্বল করা হলে সংবিধানে ঘোষিত স্বাধীন বিচার বিভাগের ধারণা কার্যত অকার্যকর হয়ে পড়বে। আদালত স্বাধীনভাবে কাজ করতে না পারলে নাগরিকের ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল দুর্বল হয়ে যাবে।

এনসিপির মতে, বিচার বিভাগকে নির্বাহী নিয়ন্ত্রণের মধ্যে রাখা গণতন্ত্র, আইনের শাসন এবং নাগরিক অধিকার সুরক্ষার জন্য মারাত্মক হুমকি। দলটি সতর্ক করে বলেছে, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এমন কোনো উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ছিল বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেটিকে বিলুপ্ত না করে বরং আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা উচিত ছিল।

এনসিপি সরকারের প্রতি চারটি দাবি উত্থাপন করেছে—
১) বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে
২) বিচার বিভাগীয় সচিবালয়কে পূর্ণাঙ্গ ও কার্যকর কাঠামো দিতে হবে
৩) পদায়ন, বদলি ও শৃঙ্খলাজনিত বিষয়ে নির্বাহী প্রভাব দূর করতে হবে
৪) প্রধান বিচারপতির নেতৃত্বে প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে
দলটি জানিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক, আইনগত ও গণতান্ত্রিকভাবে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা