নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে দায়ী করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্টে তিনি এ দাবি করেন।
হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী, তারেক রেজাসহ এনসিপি নেতাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।’
হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে লেখা রয়েছে, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা শুরু করে পুলিশের উপস্থিতিতেই। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আহত হন আরও বেশ কয়েকজন।”
পাটওয়ারী লেখেন, ‘আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা আবারও থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’