• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত পলাতক আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা-নিহত ২ হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, এলাকায় থমথমে অবস্থা কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবা ও ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার বিসিবি ছাড়ার গুঞ্জন শন টেইটের, যোগ দিতে পারেন ভারতের বেঙ্গল দলে গতি না গাফিলতি? ডুমুরিয়ায় পুকুরে তলিয়ে গেল যাত্রীবাহী বাস-নিহত ১ বিশ্বকাপে নতুন আট আইন: মুখে হাত আর মাঠ ছেড়ে গেলেই সরাসরি লাল কার্ড

গতি না গাফিলতি? ডুমুরিয়ায় পুকুরে তলিয়ে গেল যাত্রীবাহী বাস-নিহত ১

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

শাহরিয়ার কবির, (খুলনা)

মুহূর্তের মধ্যে আনন্দমুখর যাত্রা পরিণত হলো মৃত্যুর মিছিলে। খুলনার ডুমুরিয়ায় বেপরোয়া গতিতে চলা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, এখনও অন্তত দুই যাত্রীর খোঁজ মেলেনি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ছাইদুর রহমান ছাইদ (২৫) পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে। তিনি বাসের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে খুলনাগামী লোকাল বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক ছেড়ে পাশের পুকুরে ছিটকে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জানালা ভেঙে ও সাঁতরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পর উদ্ধারকারীরা ছাইদুর রহমান ছাইদের মরদেহ উদ্ধার করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, বাসে থাকা আরও দুই যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি প্রশাসন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বলেন, “গুটুদিয়ায় একটি বাস পুকুরে পড়ে গেছে। এতে একজন যাত্রী নিহত হয়েছেন। বাসটি এখনো পানির মধ্যে রয়েছে।”

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং সম্ভাব্য নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা