• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

মেঘের চিঠি ও বৃষ্টির নূপুর

প্রতিবেদক / ১৪৪ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

​মেঘের চিঠি ও বৃষ্টির নূপুর
​খালিদ রিয়াজ 306

​আকাশের বুকে আজ মেঘের ভারী আয়োজন,
এমন দিনে তোমায় বড় বেশি টানে এই মন।
শহর জুড়ে নামলো বুঝি শ্রাবণের সেই গান,
ঝুম বৃষ্টিতে জুড়িয়ে যায় কত ওলোটপালোট প্রাণ।

জানলার পাশে একা বসে ভাবি তোমার ওই কথা,
বুকের ভেতর আলতো করে মোচড় দেয় যে ব্যথা।
বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন এক একটা চেনা চিঠি,
পুরনো দিনের গল্পগুলো মনে করায় মিটিমিটি।
তুমি তো এখন অন্য পাড়ায়, অন্য কারও আলো,
আমি আজও মেঘলা দিনে তোমাকেই বাসি ভালো।

বন্ধুদের আড্ডায় যখন ওঠে তোমার চেনা নাম,
হাসির ছলে আড়াল করি চোখের জলের দাম।
কখনো সখনো একা রাতে যখন মনটা বড় কাঁদে,
তোমার দেওয়া স্মৃতিগুলো জড়ায় মায়ার ফাঁদে।

শহরের এই পিচঢালা পথ আজ বড় বেশি একা,
হয়তো কোনো মোড়ে আর হবে না তোমার দেখা।
তবুও এই মনটা কেন জানি তোমার ভালো চায়,
অভিমানী সব মেঘগুলো আজ নীল আকাশে ওড়ায়।

ভালোবাসা মানেই তো শুধু শুধু এক হওয়া নয়,
দূর থেকে ভালোবেসেও তো কত জীবন পার হয়।
আজকের এই বাদল দিনে ভিজছে সারা গাঁও,
তুমি অন্য কারও নৌকায় সুখে পাল উড়িয়ে যাও।
আমার না হয় একলা চলার বাইকটা আছে সাথী,
গতির মাঝে হারিয়ে খুঁজি মনের চেনা বাতি।
সম্পর্ক তো কাঁচের মতো, ভাঙলে জোড়া শক্ত,
আমি আজও তোমার স্মৃতির ভীষণ রকম ভক্ত।

বৃষ্টি থামবে, রাত ফুরোবে, আসবে নতুন ভোর,
তবু কাটবে না কোনোদিন তোমার নামের ঘোর।
এই তো জীবন, এই তো খেলা, আলো আর ছায়ায়,
কেউ মরে যায় ধুঁকে ধুঁকে, কেউ বাঁচে মায়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা