• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত পলাতক আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা-নিহত ২ হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, এলাকায় থমথমে অবস্থা কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবা ও ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার বিসিবি ছাড়ার গুঞ্জন শন টেইটের, যোগ দিতে পারেন ভারতের বেঙ্গল দলে গতি না গাফিলতি? ডুমুরিয়ায় পুকুরে তলিয়ে গেল যাত্রীবাহী বাস-নিহত ১ বিশ্বকাপে নতুন আট আইন: মুখে হাত আর মাঠ ছেড়ে গেলেই সরাসরি লাল কার্ড

পলাতক আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার

প্রতিবেদক / ৬১ বার
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মহির উদ্দিন (৪৭) গ্রেপ্তার হয়েছেন। তিনি জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য (মেম্বার) হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলা নং-০৩ ও ০৪, তারিখ ২১ আগস্ট ২০২৪-এর এজাহারভুক্ত আসামি মহির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৮, ৩০২, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে এনায়েতপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
একই অভিযানে নিয়মিত মামলার আরও দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এনায়েতপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ইয়াহিয়া খান
সিরাজগঞ্জ প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা