• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াত-শিবির দখল করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, এনসিপিকে আরেকটি জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ আসিফরা নিজেরাও বুঝতে না, কিভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির। আসিফ নিজেও এ বিষয়ে সোচ্চার ছিল। কিন্তু সেও আজকাল জামায়াত শিবিরকে দলে বরণ করে নিচ্ছে। কিন্তু জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারতো। বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিল। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের প্রোম্যাক্স দলের প্রয়োজন ছিল না। কিন্তু পুরাতন দল হিসেবে জাতির সামনে হাজির হলো এনসিপি। এখান থেকে আর মুক্তির সুযোগ নেই।

তিনি বলেন, ৮০ শতাংশ জামায়াত শিবির দিয়েই এনসিপি বসন্ত শুরু হয়েছ। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে! সেই বসন্তে মানুষ আওয়ামী লীগের শূন্যতা অনুভব করবে। কিন্তু এনসিপির আওয়ামীশূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু সুযোগ হাত ছাড়া হলো! নতুন সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হলো!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা