• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে দোষারোপ আসিফ মাহমুদের

প্রতিবেদক / ৭ বার
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় এক দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব জাস্টিস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের শুরুতে মব জাস্টিস বন্ধের যে অঙ্গীকার করা হয়েছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, দেশে ধর্ষণ, ছিনতাই ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং পরিস্থিতির অবনতি ঘটেছে। তার ভাষায়, শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং এর মধ্যে কয়েকজন শিশুকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, প্রশাসনিক দুর্বলতা, জনদুর্ভোগ বৃদ্ধি এবং গণ–আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কারণে বর্তমান সরকার দ্রুত জনসমর্থন হারাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা