• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ,সংসদে জবাব দিলেন প্রতিমন্ত্রী অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত মোজতবা খামেনি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা সাংসদদের নতুন দলে যোগদানকে ‘অসাংবিধানিক’ দাবি করে পাল্টা চিঠি তৃণমূলের ইরানের সঙ্গে চুক্তি: পুতিন ও শি জিনপিংয়ের প্রশংসা করলেন ট্রাম্প বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : মন্ত্রী স্পেনের বুকে কাঁপন ধরিয়ে জয়ের সমান ড্র কেপ ভার্দের আ.লীগকে নিষিদ্ধ রেখে দেশে স্থিতিশীলতা আনা সম্ভব নয়: জি এম কাদের

মেসির মতো বাঁ-পায়ে দিয়ে গোল দিলেন জাইমা রহমান

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে আবারও পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। একপর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পান তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে আবারও পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। একপর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান জাইমা রহমান।
তার নিখুঁত বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং দৃষ্টিনন্দন গোল দেখে রীতিমতো মুগ্ধ-বিমোহিত নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার খেলোয়াড়সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রশংসায় ভাসছেন তিনি।এর আগে দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে তিনি সাভারের শিমুলিয়ায় অবস্থিত বিকেএসপিতে পৌঁছান এবং দিনব্যাপী সেখানে অবস্থান করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন, প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্রীড়াবিদদের বিভিন্ন প্রদর্শনী উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা