• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ,সংসদে জবাব দিলেন প্রতিমন্ত্রী অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত মোজতবা খামেনি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা সাংসদদের নতুন দলে যোগদানকে ‘অসাংবিধানিক’ দাবি করে পাল্টা চিঠি তৃণমূলের ইরানের সঙ্গে চুক্তি: পুতিন ও শি জিনপিংয়ের প্রশংসা করলেন ট্রাম্প বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : মন্ত্রী স্পেনের বুকে কাঁপন ধরিয়ে জয়ের সমান ড্র কেপ ভার্দের আ.লীগকে নিষিদ্ধ রেখে দেশে স্থিতিশীলতা আনা সম্ভব নয়: জি এম কাদের

চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন কুকুরেলা

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

আকাশ দাশ সৈকত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন ২৭ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলা।

বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন কুকুরেলা। তবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় এক সুখবর পেলেন এই লেফট-ব্যাক। প্রায় ৫০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়াতে পুরোপুরি প্রস্তুত রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপের অভিযান শেষ করার পর সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবেন তিনি।

গত রাতে দলবদল বিশেষজ্ঞ বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, এই স্প্যানিশ ডিফেন্ডারের জন্য চেলসিকে ৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে লস ব্লাঙ্কোসরা।

এদিকে নতুন মৌসুমকে সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কোনাতে, ডামফ্রিস এবং বের্নার্দো সিলভাকে দলে ভেড়ানোর গুঞ্জনের পর এবার মার্ক কুকুরেলাকেও নিজেদের ডেরায় টানতে যাচ্ছে মাদ্রিদ জায়ান্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা