• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান গাজীপুরে খাবার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ স্বাস্থ্যঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল সরবরাহে কার্যকর উদ্যোগের আহ্বান মাগুরায় কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে নেসকোর গাফিলতি, ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ পীরগঞ্জে বিনামূল্যে ৩২ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

প্রতিবেদক / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকারও প্রশংসা করেছে বেইজিং।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিল বিষয়গুলোর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘চীন এই চুক্তিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে।’

তিনি আরও বলেন, বেইজিং আশা করছে যে নির্ধারিত সময় অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হবে।লিন জিয়ান বলেন, চীন আশা করছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল দ্রুত চালু করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা