• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শ্রমিকদের বড় সুখবর দিল সৌদি সরকার

প্রতিবেদক / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

তীব্র গরমের কারণে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সৌদি আরবে দুপুরের সময় খোলা আকাশের নিচে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জুন থেকে বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের জন্য সরাসরি সূর্যের আলোতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের মতে, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত তাপমাত্রাজনিত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

       কর্মস্থলে যা নিশ্চিত করতে বলা হয়েছে

  • পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে।
  • বিশ্রামের জন্য ছায়াযুক্ত ও উপযুক্ত স্থান নিশ্চিত করতে হবে।
  • প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) সরবরাহ করতে হবে।
  • হিট স্ট্রোক ও অতিরিক্ত গরমের ঝুঁকি সম্পর্কে শ্রমিকদের সচেতন করতে হবে।
  • কর্মীদের শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজরদারি রাখতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক বছরে এই নিয়ম বাস্তবায়নের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালে এ নির্দেশনা মেনে চলার হার ছিল ৯৪ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা