• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক / ৭ বার
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপ না থাকলে অনেক আগেই ধ্বংস হয়ে যেত ইসরায়েল। এমনকি তাকে ছাড়া দেশটির অস্তিত্বই থাকত না বলেও মন্তব্য করেছেন তিনি। খবর দ্য টেলিগ্রাফ’র।

জি-৭ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আর তাকে ছাড়া ইসরায়েল টিকে থাকত না। কারণ অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট তার মতো পদক্ষেপ নিতে রাজি ছিলেন না। তিনি আরও বলেন, তিনি জড়িত না হলে অনেক আগেই ইসরায়েল ধ্বংস হয়ে যেত।

এদিকে, লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার মতে, লেবাননে ঘন ঘন হামলা শান্তি চুক্তিকে ঝুঁকির মুখে ফেলছে।

লেবাননের অতীতের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটি একসময় অধ্যাপক, চিকিৎসক ও আইনজীবীদের জন্য পরিচিত ছিল। মেধাবী মানুষের একটি কেন্দ্র ছিল লেবানন। কিন্তু এখন দেশটির পরিস্থিতি খুবই খারাপ।

এর আগে রোববার এক ফোনালাপে নেতানিয়াহুর বিচারবোধ নিয়েও কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা