• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী-শিশু নির্যাতন : হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির দৃষ্টান্ত পুলিশের পোশাকে ফের পরিবর্তন, নতুন রঙ ও নকশা নির্ধারণ চুক্তি ভঙ্গ করলে কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র: ইরান চাঁদপুরে সাহিত্য সম্মেলনে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৫ লেখক টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২ টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ জানালো ইরান রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

ব্রাজিলের কোচের চাপ কি রাষ্ট্রপতির চেয়েও বেশি

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্রয়ের পর তীব্র চাপের মুখে পড়েছে ব্রাজিল। তবে পরবর্তী ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে সেই ধাক্কা এবং পাহাড়সম চাপকে ইতিবাচকভাবেই দেখছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ সম্মেলনে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।

ব্রাজিল দলের কোচের পদে থাকা মানেই বাড়তি চাপ। তা দেশের রাষ্ট্রপতির চেয়েও বড় বলে মনে করেন কেউ কেউ। প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের বিশ্বকাপের ডাগআউটে আছেন আনচেলত্তি। তবে এই চাপকে চাপ নয়, বরং সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘একটি বিষয় পরিষ্কার করে বলি: জাতীয় দলের কোচ হিসেবে এখানে দায়িত্ব পালন করাটা একটা পরম সৌভাগ্য। চাপ তো আমাকে সামলাতেই হবে। মরক্কোর বিপক্ষে ম্যাচের ফল ভালো ছিল না, তবে আমাদের গঠনমূলক সমালোচনা করতে হবে।’

ব্রাজিল দলের কোচের পদে থাকা মানেই বাড়তি চাপ। তা দেশের রাষ্ট্রপতির চেয়েও বড় বলে মনে করেন কেউ কেউ। প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের বিশ্বকাপের ডাগআউটে আছেন আনচেলত্তি। তবে এই চাপকে চাপ নয়, বরং সুযোগ হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করে বলি: জাতীয় দলের কোচ হিসেবে এখানে দায়িত্ব পালন করাটা একটা পরম সৌভাগ্য। চাপ তো আমাকে সামলাতেই হবে। মরক্কোর বিপক্ষে ম্যাচের ফল ভালো ছিল না, তবে আমাদের গঠনমূলক সমালোচনা করতে হবে।’ তো আমাকে সামলাতেই হবে। মরক্কোর বিপক্ষে ম্যাচের ফল ভালো ছিল না, তবে আমাদের গঠনমূলক সমালোচনা করতে হবে। তিনি আরও যোগ করেন, ‘প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জিতে যায় না। আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। আজ হোক বা কাল, আমরা এর সমাধান করবই।’

ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দারুণ খেলা উপহার দিয়েছে। লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিকও। তবে বিশ্বকাপে তারকাদের নির্ভরতা দেখেন না আনচেলত্তি, ‘আর্জেন্টিনা অত্যন্ত গতিময় ও জমজমাট ফুটবল খেলে, তবে এমন কিছু দলও আছে যারা খুব লড়াকুভাবে খেলে এবং আগ্রাসীভাবে ডিফেন্ড করে।তঅবে বড় বড় তারকারাই এই বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করবে না। আমি অন্তত এটাই মনে করি।’

ব্রাজিলের খেলার কোনো সুনির্দিষ্ট ধরন নেই—সংবাদমাধ্যমের এমন সমালোচনার জবাবে কোচ কিছুটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, ‘না, আমি দলের কোনো সুনির্দিষ্ট ধরন বা পরিচয় চাই না কারণ আমার দলকে মাঠে অনেক কিছু করতে হবে। লো ব্লকে রক্ষণভাগ সামলানো থেকে শুরু করে খেলোয়াড়দের দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করে আক্রমণ করা—সবই করতে হবে। আপনারা কোনো নির্দিষ্ট ধরন আশা করবেন না, কারণ আমি নিজেই তা চাই না। আমি এমন একটি দল চাই যা ফুটবলের বিভিন্ন রূপ ও কৌশলের সাথে মানিয়ে খেলতে জানে।’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভোর ৪টায় ফিলাডেলফিয়াতে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা