• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী-শিশু নির্যাতন : হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির দৃষ্টান্ত পুলিশের পোশাকে ফের পরিবর্তন, নতুন রঙ ও নকশা নির্ধারণ চুক্তি ভঙ্গ করলে কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র: ইরান চাঁদপুরে সাহিত্য সম্মেলনে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৫ লেখক টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২ টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ জানালো ইরান রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ জানালো ইরান

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

যুদ্ধের মাঝেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। খেলছে যুদ্ধ করা দেশ যুক্তরাষ্ট্রের মাটিতে। এতে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে ইরান জাতীয় দল। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে আরও একটি বাধার সম্মুখীন হয়েছে টিম মেলিরা। এ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুইদিন আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ঘাঁটি গাড়তে চেয়েছিল ইরান। খেলার শেষে বিশ্রাম নিয়ে দেশ ত্যাগের পরিকল্পনা করেছিল ইরান। তবে ইরানের এই আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তাতে খেলার একদিন আগে পৌঁছাতে পারবে এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের শহর ছেড়ে চলে যেতে হবে টিম মেল্লিদের।

তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শর্তগুলো দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। যা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। এর ফলে আমাদের দলের কারিগরি ও কোচিং স্টাফদের পূর্বপরিকল্পিত রণকৌশল ও প্রস্তুতিমূলক পরিকল্পনা বাস্তবায়নে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

তাই ইরানি ফুটবল ফেডারেশন ফিফার জবাবের অপেক্ষায় রয়েছে। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছেন ইরানি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা