• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী-শিশু নির্যাতন : হাইকোর্টে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানির দৃষ্টান্ত পুলিশের পোশাকে ফের পরিবর্তন, নতুন রঙ ও নকশা নির্ধারণ চুক্তি ভঙ্গ করলে কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র: ইরান চাঁদপুরে সাহিত্য সম্মেলনে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৫ লেখক টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২ টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ জানালো ইরান রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক / ৩ বার
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ গোপালগঞ্জের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ প্রাণবন্ত আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার {১৯ জুন} বিকেলে গোপালগঞ্জ স্টেডিয়াম (শেখ মনি স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ০৩-০২ গোলে হারিয়ে জয় হলেন আর্জেন্টিনা সমর্থক দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দিয়েছে। মাঠজুড়ে ছিল বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস। গ্যালারিতে উপস্থিত দর্শকদের হাত তালি উল্লাস ও উৎসাহে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে উঠেছে।

আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো: জুবায়ের হোসেন। অপরদিকে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ছিলেন মো: শরিফুল ইসলাম মোল্লা। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে আর্জেন্টিনা ০৩-০২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে।

ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভন সরকার, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ উভয় দলের হাতে সম্মানসূচক কাপ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার চেয়ে অংশগ্রহণ, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রেসক্লাব গোপালগঞ্জের নেতারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ বিনোদন ও সামাজিক বন্ধন দৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিলে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমী এবং নানা শ্রেণি-পেশার মানুষ। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠের ভেতরে, কিন্তু মাঠের বাইরে ছিল ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য উদাহরণ।
আয়োজকদের ভাষায়, “খেলা হয়েছে মাঠে, আর বন্ধুত্বের গল্প চলবে প্রেসক্লাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা