• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১৫ বছর পর চালু হলো মাগুরা-নড়াইল সরাসরি বাস চলাচল কচুয়া কারিগরি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু কলকাতার সিনেমায় ‘দীপু’ সিনেমায় বাংলাদেশের দীপের গান ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে ফের অসুস্থ শ্রমিকরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি নোঙরের আয়োজনে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত নিখোঁজ স্ত্রীর খোঁজে অভিযোগ,দু’দিন পর সামনে এলেন তৃতীয় স্বামী

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

সাংবাদিক মোঃ জাকির খান টাঙ্গাইল।

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তাঁর শিশুপুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে গেলে প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) সেটি উদ্ধারের জন্য কূপে নামেন। পরে তাঁর কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। এরপর তাঁদেরও আর কোনো সাড়া পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়রা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা