• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু কলকাতার সিনেমায় ‘দীপু’ সিনেমায় বাংলাদেশের দীপের গান ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে ফের অসুস্থ শ্রমিকরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি নোঙরের আয়োজনে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত নিখোঁজ স্ত্রীর খোঁজে অভিযোগ,দু’দিন পর সামনে এলেন তৃতীয় স্বামী আলোচনায় অংশ নেয়ার অর্থ শত্রুর মতামত মেনে নেয়া নয়: মুজতবা খামেনি লন্ডনের উত্তরাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষ, একজনের মৃত্যু

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে ফের অসুস্থ শ্রমিকরা

প্রতিবেদক / ২১ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শনিবার(২০জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান কারখানায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়,, প্রতিদিনের মতো শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। পরে কারখানার সরবরাহ করা পানি পান করার কিছুক্ষণ পর শ্রমিকদের মধ্যে মাথা ঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হলে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শ্রমিকদের অভিযোগ, পানিতে অস্বাভাবিক গন্ধ ছিল এবং পানি পান করার পরপরই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন। তবে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শ্রমিক হাসপাতালে আসায় চিকিৎসা সেবা দিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, পানি পরীক্ষা জন্য ঢাকা পাঠানো হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। কিন্তু আজকে আবার শ্রমিকরা অসুস্থ হয়েছে। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি এ ধরনের ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে কারখানার কর্তৃপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য,গত ১৮তারিখ বৃহস্পতিবার

ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

পুনম শাহরীয়ার ঋতু বাংলাদেশ নিউজ টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা