• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার প্রায় ৭ কোটির প্রকল্পে স্থবিরতার পাহাড়/ চরম অবহেলা নাকি ফান্ডের মারপ্যাঁচ? কুমিল্লায় পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় আসামি আটক “তারিনপুর বৈদ্যুতিক গোলযোগে ভয়াবহ অগ্নিকাণ্ড: সর্বস্বান্ত সোনাজুলের পরিবার।” তেহরানে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রায় লাখো মানুষের ঢল রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫ বিএনপি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নাহিদ ইসলামের ছয় দফা থেকে আট দফা-জামায়াতের দাবি পরিবর্তন নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের বায়ার্নের গোলবন্যায় ওলিসের হ্যাটট্রিক, কেনের নতুন রেকর্ড হেডের ঝড়ো সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই চেষ্টা বিজিবির কড়া পাহারার কারণে ব্যর্থ হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ জুন) গভীর রাতে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় (নোম্যান্স ল্যান্ড) ভারতীয় অংশে অবস্থান করছেন।

বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনের একটি দলকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। অনুপ্রবেশের চেষ্টাকারী এই দলের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ রয়েছেন। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের কারণে তারা সীমান্ত পার হতে না পেরে শূন্যরেখার ওপারেই আটকা পড়েন।

আজ শনিবার (২০ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি গণমাধ্যমকে বলেন, সীমান্তে বিজিবি টহল দলের সর্বোচ্চ সতর্ক অবস্থান ও তৎপরতার কারণে ২০ জনকে পুশ-ইনের এই অবৈধ চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমরা নিজেরা সীমান্তে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। অনুপ্রবেশের এই ঘটনাকে কেন্দ্র করে চৌকা সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিজিবি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা