• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ১৫ বার
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১২ই আগস্ট) সকাল ১১:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান সূত্রে জানা গেছে, এলাকার সার, বীজ, হোটেল, ওষুধ ও মিষ্টি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এই তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় কার্পাসডাঙ্গার মেসার্স গাউছিয়া স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল হাই সিদ্দিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​এছাড়া রান্নায় আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে দামুড়হুদা বাজারের মেসার্স ভাই ভাই হোটেলের মালিক মো. লিটন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দীনকে উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া এবং লাইসেন্স ব্যতীত দই তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব’র জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

​অভিযানকালে বাজারগুলোতে পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা